স্নোটেক্স গ্রুপে আন্তর্জাতিক মানবসম্পদ দিবস-২০২৬ উদযাপন
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৬ | ২২:২৮
স্নোটেক্স গ্রুপে আন্তর্জাতিক মানবসম্পদ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানের কর্পোরেট হেড অফিসে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজমেন্ট কমিটির সদস্য, সিনিয়র লিডার, ফাংশনাল লিডার ও বিজনেস লিডাররা উপস্থিত ছিলেন।
এ বছরের প্রতিপাদ্য ছিল অ্যাম্পাওয়ার পিপল টু লিড চেঞ্জ। অনুষ্ঠানে মানবসম্পদ উন্নয়ন, কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং নেতৃত্ব তৈরির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্নোটেক্স গ্রুপের ডিরেক্টর (গ্রুপ অপারেশনস) মোশাররফ হোসাইন। সভাপতিত্ব করেন গ্রুপ হেড অব হিউম্যান রিসোর্সেস মো. তাসিবুল আলম তাসিব।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরেক্টর (কনজাম্পশন) মো. রেজাউল করিম, ডেপুটি ডিরেক্টর (অ্যাকাউন্টস, ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল) মো. ফয়জুর রহমান নুরি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্চেন্ডাইজিং) মো. হোসেন মনসুর, মো. ফজলে রুম্মান, মো. শহিদুল ইসলাম এবং মোহাম্মদ মতিউর রহমান।
- বিষয় :
- স্নোটেক্স গ্রুপ
