দারাজের ৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট শুরু, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ১৩:২৫
দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ তাদের প্রতীক্ষিত ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’ শুরু করেছে। ৫ জুন রাত ৮টা থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ১০ জুন ২০২৬ পর্যন্ত। এ সময় বিভিন্ন ক্যাটাগরির পণ্যে আকর্ষণীয় ছাড়, এক্সক্লুসিভ ব্র্যান্ড অফার এবং বিশেষ পুরস্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা।
দারাজ জানিয়েছে, ক্যাম্পেইনে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। পাশাপাশি নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি, ডেলিভারি ডিসকাউন্ট এবং বিশেষ ভাউচার সুবিধাও থাকবে। ইলেকট্রনিকস, ফ্যাশন, এফএমসিজি, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটি ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্যে এসব অফার পাওয়া যাবে।
ক্যাম্পেইনের অংশ হিসেবে হারপিকের সহযোগিতায় আয়োজন করা হয়েছে বিশেষ শপিং কনটেস্ট। এতে অংশ নিয়ে গ্রাহকরা একটি স্যামসাং ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি এবং একটি রিয়েলমি সি১০০আই স্মার্টফোন জয়ের সুযোগ পাবেন। আগামী ১৫ জুন পর্যন্ত চলা এ প্রতিযোগিতায় নির্ধারিত শর্ত পূরণকারী গ্রাহকদের মধ্য থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
উদ্বোধনী দিনে আয়োজন করা হয়েছে ‘ব্র্যান্ড রাশ আওয়ার’, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে এক্সক্লুসিভ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়া ৭ জুন ‘ওয়ালটন ব্র্যান্ড ডে’ এবং ৮ জুন ‘ডেটল ব্র্যান্ড ডে’ উপলক্ষে সংশ্লিষ্ট ব্র্যান্ডগুলোর পণ্যে বিশেষ অফার থাকছে। পুরো ক্যাম্পেইনজুড়েই বিভিন্ন ক্যাটাগরি-ভিত্তিক বিশেষ ডিল ও প্রচারণা পরিচালিত হবে।
গ্রাহকদের সাশ্রয়ী কেনাকাটার সুযোগ বাড়াতে দারাজ তাদের ‘এভরিডে লো প্রাইস (ইডিএলপি)’ উদ্যোগের আওতায় ‘দারাজ চয়েস’ চ্যানেলে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট উইথ ফ্রি ডেলিভারি’ সুবিধা চালু রেখেছে।
এবারের ক্যাম্পেইনে এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ডেটল, ইউনিলিভার ও হিমালয়া। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ম্যারিকো এবং সিলভার স্পন্সর হিসেবে রয়েছে ইমামি ও গোদরেজ।
এ ছাড়া ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসি’র কার্ড ব্যবহারকারীদের জন্য বিশেষ কালেক্টিবল ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ছাড়ের ব্যবস্থাও রাখা হয়েছে।
দারাজ বাংলাদেশ জানিয়েছে, দেশের সব প্রান্তের গ্রাহকরা দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজে প্রবেশ করে এসব অফার উপভোগ করতে পারবেন। পাশাপাশি সর্বশেষ অফার ও ক্যাম্পেইনের বিভিন্ন আপডেট জানতে প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলো অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- দারাজ
- দারাজ বাংলাদেশ
