এবি ব্যাংক পিএলসির ৪৪তম এজিএম অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ২২:৫৪
দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে ব্যাংকটির এজিএম অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নবনির্বাচিত চেয়ারম্যান মো. ফজলুর রহমান। এতে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, স্বতন্ত্র পরিচালক জনাব শফিকুল আলম, মো. এস্কান্দার মিয়া, ড. নাসিমা এ. রহমান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রিয়াজুল ইসলাম এবং কোম্পানি সচিব মনজুরুল আহসানসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার ও শুভাকাঙ্খী।
চেয়ারম্যান সব শেয়ারহোল্ডার, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা এবং ব্যাংকরে র্কমর্কতা ও র্কমচারীদরে প্রতি তাদের অব্যাহত আস্থা, সহযোগতিা ও সর্মথনের জন্য আন্তরকি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সব অংশীজনের সহযোগিতা ও কর্মীদের নিষ্ঠার দ্বারাই ব্যাংকের সফল পুনরুদ্ধার ও ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হবে বলে জানান। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- এজিএম
