ঋণ পরিশোধে কৃতিত্ব দেখানো নারী উদ্যোক্তাদের সম্মাননা দিল ইবিএল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ২২:৪৫
বাংলাদেশ ব্যাংকের নারী উদ্যোক্তাদের জন্য ক্ষুদ্র উদ্যোগ পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ঋণ পরিশোধে অসাধারণ সাফল্য অর্জনকারী নারী উদ্যোক্তাদের সম্মান জানাতে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
সম্প্রতি ঢাকায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নারী-নেতৃত্বাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সাফল্য এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ক্রমবর্ধমান অবদানের বিষয়টি তুলে ধরা হয়। একই সঙ্গে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে ব্যাংকটির অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা পাওয়া ৫৩ জন উদ্যোক্তার মধ্য থেকে নির্বাচিত কয়েকজন নারী উদ্যোক্তা অংশ নেন। তারা নিজেদের উদ্যোক্তা হয়ে ওঠার অনুপ্রেরণামূলক গল্প, ব্যবসার বিকাশ এবং বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলার অভিজ্ঞতা তুলে ধরেন।
অনুষ্ঠানে ইবিএলের হেড অব অ্যাসেট মোহাম্মদ সালেকিন ইব্রাহিম, হেড অব এসএমই বিজনেস মো. শাবু মুনশি, হেড অব প্রাইওরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হকসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
