জনতা ব্যাংক পিএলসি জিয়া পরিষদের নতুন কমিটি অনুমোদন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০২:২১
জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি কর্তৃক ‘জনতা ব্যাংক পিএলসি. জিয়া পরিষদ’ ইউনিটের ১২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সংগঠনের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আব্দুল লতিফ এবং মহাসচিব প্রফেসর ড. মো. এমতাজ হোসেনের পক্ষে সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ স্বাক্ষরিত এক পত্রে এ অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে জনতা ব্যাংকের এসপিও সাইফুল আবেদীন সেলিমকে সভাপতি এবং পিও মো. হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সহ-সভাপতি হিসেবে এজিএম মনির আহমেদ ও এসপিও মো. মনছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে এসপিও বদরুল ইসলাম শিপার ও এসও জাহাঙ্গীর আলম সুজন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে এসও মো. রাসেল তালুকদার দায়িত্ব পেয়েছেন।
জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে জনতা ব্যাংক পিএলসি-তে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী হবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- জনতা ব্যাংক
