ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২২:৪৪

ওয়ালটন দেশব্যাপী একযোগে ৭ শতাধিক প্লাজায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছে। বুধবার অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় গ্রাহকসহ সর্বস্তরের মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

রাজধানীর মিরপুর মাজার রোডস্থ ওয়ালটন প্লাজায় ফিতা কেটে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং পার্টনার এস এম মাহবুবুল আলম। এ সময় তিনি ওয়ালটন প্লাজার ‘হ্যাপিনেস অ্যান্ড হেলথ কেয়ার’ প্রকল্পের আওতায় গ্রাহকদের জন্য বিশেষ ফ্রি চিকিৎসাসেবা হটলাইন (০৯৬০৬-৯৯০০২৯) উদ্বোধন করেন। নতুন এই হটলাইনে কল করে ওয়ালটন প্লাজার গ্রাহকরা বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও সেবা নিতে পারবেন।

মেডিক্যাল ক্যাম্পে রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ছিল রক্তদান কর্মসূচি। সংগৃহীত রক্ত থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম বলেন, দেশজুড়ে ওয়ালটন প্লাজাগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। কিস্তি ক্রেতা সুরক্ষা পলিসি’সহ বিভিন্ন গ্রাহকবান্ধব কর্মসূচির মাধ্যমে সারা বছরই ক্রেতাদের জন্য নানা সুবিধা নিশ্চিত করছে ওয়ালটন প্লাজা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন হাই-টেকের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, ওয়ালটন প্লাজার হেড অব এইচআর মো. ফয়সাল ওয়াহিদ, ওয়ালটন প্লাজার চিফ সেলস এক্সিকিউটিভ এম এম নাজমুল হাসানসহ চিকিৎসা সেবা গ্রহণকারীগণ। এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন দেশের বিভিন্ন অঞ্চলের ওয়ালটন প্লাজার প্রতিনিধিরা।

আরও পড়ুন

×