ব্যাংককে আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৬ | ২২:৪৬
আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়েছে। ‘বন্ধুত্বের বন্ধন’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রতিষ্ঠানটির দেশসেরা ৮২ জন রিটেইলার অংশ নেন।
সম্মেলনে আকিজ বিল্ডিং সলিউশন্স ক্লাস্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আসাদুল হক সুফিয়ানী বলেন, আকিজ সিমেন্টের বর্তমান অবস্থানে পৌঁছানোর পেছনে রিটেইলারদের আস্থা, সহযোগিতা ও পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাদের সঙ্গে এই অংশীদারত্বকে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও সর্বোচ্চ গুরুত্ব দেবে।
তিনি বলেন, শক্তিশালী রিটেইলার নেটওয়ার্কের মাধ্যমে দেশের নির্মাণশিল্পে আকিজ সিমেন্ট আরও শক্ত অবস্থান গড়ে তুলতে চায়।
আকিজ রিসোর্সের প্রধান বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা (সিবিডিও) তৌফিক হাসান বলেন, টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির ভিত্তি হলো পারস্পরিক আস্থা ও সম্পর্ক। দেশের বিভিন্ন প্রান্তে প্রতিষ্ঠানের পণ্য ও সেবা পৌঁছে দিতে রিটেইলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের অবদানের স্বীকৃতি দিতেই এ আয়োজন।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ক্লাস্টার প্রধান অর্থ কর্মকর্তা (আকিজ বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ এবং আকিজ সিমেন্টের বিপণন বিভাগের প্রধান সুব্রত কুমার সিংহ। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- থাইল্যান্ড
- আকিজ রিসোর্স
