ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

সর্বোচ্চ সংখ্যক বাংলা কিউআর প্রতিস্থাপন করেছে বিকাশ

সর্বোচ্চ সংখ্যক বাংলা কিউআর প্রতিস্থাপন করেছে বিকাশ
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৩:৫৮

বাংলাদেশ ব্যাংকের ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণের উদ্যোগ কার্যকরী ও সফল করে তুলতে দেশের সব প্রান্তে ছোট-বড় মিলিয়ে ৮ লাখের বেশি মার্চেন্টকে বাংলা কিউআর-এ প্রতিস্থাপন করেছে বিকাশ। বাড়তি লোকবল ও বিনিয়োগ করে বাংলাদেশ ব্যাংকের নির্ধারণ করে দেওয়া সময়ের মধ্যেই সবচেয়ে বেশি সংখ্যক বাংলা কিউআর প্রতিস্থাপন করেছে প্রতিষ্ঠানটি। মার্চেন্ট পেমেন্ট সম্প্রসারণের এ উদ্যোগে প্রতিদিন গড়ে ২০০ কোটি টাকার বেশি পেমেন্ট হচ্ছে বিকাশ প্রতিস্থাপিত বাংলা কিউআর মার্চেন্ট দিয়ে। 

গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিকাশ। 

বিকাশ জানায়, ছোট মুদি দোকান থেকে শুরু করে, লাইফস্টাইল পণ্য, ওষুধসামগ্রী, হোটেল, রেস্টুরেন্টসহ বড় সব সুপারশপ ও লাইফস্টাইল চেইন শপে এখন বিকাশ প্রতিস্থাপিত বাংলা কিউআর কোড স্ক্যান করে স্বাচ্ছন্দ্যে পেমেন্ট করতে পারছেন গ্রাহকরা। সবচেয়ে বেশি মার্চেন্ট পয়েন্টে কিউআর কোড বসানো এবং তার রক্ষণাবেক্ষণে বিকাশের সক্ষমতা ও বিনিয়োগ দেশে ডিজিটাল পেমেন্টের ইকোসিস্টেম শক্তিশালী করতে ভূমিকা রাখছে এবং সরকারের ক্যাশলেস অভিযাত্রায় প্রধান অনুঘটক হিসেবে কাজ করছে। 

প্রতিষ্ঠানটি জানায়, কেবল বাংলা কিউআর প্রতিস্থাপন নয়, ডিজিটাল পেমেন্টে গ্রাহকদের অভ্যস্ত করে তুলতে সারাদেশের ৪৫ হাজার মার্চেন্ট পয়েন্টে বিশেষ অফার চালু করেছে বিকাশ। এ অফারের আওতায় একজন গ্রাহক বিকাশ অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করার মাধ্যমে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট কুপন অর্জন করতে পারছেন। মার্চেন্ট পয়েন্টে ডিজিটাল পেমেন্ট উৎসাহিত করতেও বহুমুখী পদক্ষেপ নিয়েছে বিকাশ।

পেমেন্ট গ্রহণের সময় কমাতে দেশে প্রথমবারের মতো ‘ডিজিটাল পেমেন্ট স্পিকার’ স্থাপন করেছে বিকাশ; যা গ্রাহক এবং মার্চেন্ট–উভয়ের জন্যই ডিজিটাল পেমেন্টকে আরও নিরাপদ ও সময় সাশ্রয়ী করেছে। পাশাপাশি পরীক্ষামূলকভাবে ব্র্যাক ব্যাংকের সঙ্গে যৌথভাবে মার্চেন্টদের জন্য স্বল্পমেয়াদি, তাৎক্ষণিক ঋণসুবিধা চালু করেছে বিকাশ। এ সেবার আওতায়, মার্চেন্ট অ্যাকাউন্টে লেনদেনের ভিত্তিতে নির্ধারিত রেটিং অনুসারে মার্চেন্টরা তাৎক্ষণিক ডিজিটাল ঋণসুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন

×