ডিপোজিট পাওয়ার ড্রাইভ ক্যাম্পেইনে অবদান রাখা কর্মকর্তাদের সম্মাননা দিল মধুমতি ব্যাংক
ডিপোজিট পাওয়ার ড্রাইভ ২০২৬ ক্যাম্পেইনে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী কর্মকর্তাদের মধুমতি ব্যাংকের সম্মাননা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ২৩:০১ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ১২:২১
ডিপোজিট পাওয়ার ড্রাইভ ২০২৬ ক্যাম্পেইনে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী এবং উল্লেখযোগ্য অবদান রাখা কর্মকর্তাদের সম্মাননা দিয়েছে মধুমতি ব্যাংক।
সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর।
উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী প্রমুখ।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- মধুমতি ব্যাংক পিএলসি
- চেয়ারম্যান