ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট ও এমডি শু শিয়ং

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট ও এমডি শু শিয়ং
×

শু শিয়ং

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ২২:৪৪

শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন শু শিয়ং। শনিবার দায়িত্ব গ্রহণ করেন তিনি। এরিক এম. ওয়াকারের স্থলাভিষিক্ত হলেন শু শিয়ং। এর আগে এরিক ছয় বছর শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও এমডির দায়িত্ব পালন করেছেন।

শেভরনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শু শিয়ং এর আগে শেভরন চায়নার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। ওই দায়িত্বে তিনি কোম্পানির আপস্ট্রিম ব্যবসা, জ্বালানি মূল্যশৃঙ্খল কার্যক্রম এবং বিভিন্ন যৌথ উদ্যোগের ব্যবসা পরিচালনায় নেতৃত্ব দেন।

২০০৭ সালে শেভরনে যোগ দেওয়ার পর থেকে তিনি কৌশল নির্ধারণ, পূর্বাভাস, ট্রেডিং, পরিচালনা ও পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কৌশলগত পরামর্শ, বিনিয়োগ-সংক্রান্ত সিদ্ধান্ত, নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং অংশীদারদের সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায়ও কাজ করেছেন।

শু শিয়ং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে ফাইন্যান্স বিষয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন।

দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় শু শিয়ং বলেন, শেভরন বাংলাদেশের নেতৃত্ব দিতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে শেভরনের তিন দশকের বেশি সময়ের অংশীদারত্বকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, দেশের বর্তমান ও ভবিষ্যতের জ্বালানি চাহিদা পূরণে সহযোগিতার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি অবদান রাখতে শেভরন কাজ অব্যাহত রাখবে।

আরও পড়ুন

×