কাখাবের বেনিদজে বিএটি বাংলাদেশের নতুন এমডি
কাখাবের বেনিদজে
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৭:৪৯
ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হলেন। বিএটি বাংলাদেশ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
কাখাবের বেনিদজে ২০০১ সালে বিএটিতে যোগ দেন। তিনি মার্কেটিং, সাপ্লাই চেইন ও জেনারেল ম্যানেজমেন্টে গুরুত্বপূর্ণ নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেছেন। কর্মজীবনে তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল, মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন জটিল ও বহুসাংস্কৃতিক অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন। বিএটি বাংলাদেশে যোগদানের আগে তিনি বিএটি সুইজারল্যান্ড ও বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। ব্যবসায়িক পুনরুদ্ধার, টেকসই প্রবৃদ্ধি, পোর্টফোলিও রূপান্তর এবং সক্ষমতা বৃদ্ধিতে তার নেতৃত্ব বিশেষভাবে স্বীকৃত।
কাখাবের বেনিদজে ২০২৬ সালের ১ মে বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে যোগ দেন। তার বৈশ্বিক অভিজ্ঞতা, কৌশলগত দৃষ্টিভঙ্গি এবং বাস্তবমুখী নেতৃত্ব বিএটি বাংলাদেশের পরবর্তী ধাপের প্রবৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিতে প্রতিষ্ঠানের অবদানের প্রথাকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
নিয়োগ প্রসঙ্গে কাখাবের বেনিদজে বলেন, ১১৬ বছরের বেশি সময় ধরে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এবং দেশের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তি আরও সুদৃঢ় করা, ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করা এবং বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অর্থবহ অবদান রাখা অব্যাহত রাখাই হবে আমার অগ্রাধিকার।’’
- বিষয় :
- বিএটি বাংলাদেশ