ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

যৌথভাবে আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করবে বিটিএমএ ও বিজিএমইএ

যৌথভাবে আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করবে বিটিএমএ ও বিজিএমইএ
×

গতকাল মঙ্গলবার রাজধানীতে সমঝােতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিটিএমএ ও বিজিএমইএর নেতারা ফটাে রিলিজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০৮:৫৯

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। এর অংশ হিসেবে পোশাক ও বস্ত্রশিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবন ও বিনিয়োগ বাড়াতে যৌথভাবে আন্তর্জাতিক টেক্সটাইল ও পোশাক যন্ত্রপাতি প্রদর্শনীর আয়োজন করবে সংগঠন দুটি। এ লক্ষ্যে দুই সংগঠনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

গতকাল মঙ্গলবার রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এই এমওইউ স্বাক্ষরিত হয়। স্বাক্ষর করে বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 
সমঝোতা স্মারক অনুসারে অনুযায়ী, একটি আন্তর্জাতিক প্রদর্শনী ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সহায়তায় ঢাকায় যৌথভাবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল মেশিনারি এক্সিবিশন (বিটমা) আয়োজন করা হবে। প্রদর্শনীতে সর্বাধুনিক টেক্সটাইল ও পোশাকশিল্পের যন্ত্রপাতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক উৎপাদন প্রযুক্তি, স্বয়ংক্রিয় উৎপাদন ব্যবস্থা, টেকসই উৎপাদন পদ্ধতি এবং বৈশ্বিক ফ্যাশন প্রবণতা তুলে ধরা হবে।

অনুষ্ঠানে বিটিএমএ ও বিজিএমইএ সভাপতি ছাড়াও বক্তব্য দেন বিটিএমএর সাবেক সভাপতি এ. মতিন চৌধুরী, বিজিএমইএর সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, বিটিএমএর সাবেক সহসভাপতি আবদুল্লাহ আল মামুন এবং বিজিএমইএর সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান প্রমুখ। 
সমঝোতা স্মারকের আওতায় প্রদর্শনীর পরিচালনা, কৌশলগত সিদ্ধান্ত ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে ১০ সদস্যের একটি শক্তিশালী যৌথ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে বিটিএমএ ও বিজিএমইএর ৫ জন করে প্রতিনিধি থাকবেন। প্রতি বছর দুই সংগঠনের মধ্যে থেকে পর্যায়ক্রমে কমিটির চেয়ারম্যান মনোনীত হবেন। 

আরও পড়ুন

×