ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

নগদ ও সিটিজেনস ব্যাংকের অংশীদারিত্বের চুক্তি

নগদ ও সিটিজেনস ব্যাংকের অংশীদারিত্বের চুক্তি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ২২:৪৯ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ২২:৪৯

গ্রাহকদের আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে সিটিজেনস ব্যাংক পিএলসির সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করেছে সেবা নগদ। এ চুক্তির আওতায় ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্টের পাশাপাশি অ্যাড মানি, রেমিট্যান্স, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)সহ বিভিন্ন আর্থিক লেনদেন সেবা আরও বড় পরিসরে দেওয়া সম্ভব হবে।

সম্প্রতি রাজধানীর মতিঝিলে সিটিজেনস ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ এবং সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেনের উপস্থিতিতে চুক্তিতে নগদের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আফজাল আহমেদ (এফসিএ) এবং সিটিজেনস ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল লতিফ।

চুক্তির ফলে প্রতিষ্ঠান দুটির ব্যবসায়িক অংশীদারিত্ব আরও বিস্তৃত হবে। সিটিজেনস ব্যাংক থেকে নগদ ওয়ালেটে অ্যাড মানি ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) সেবার পাশাপাশি সিটিজেনস ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের পরিবারের কাছে আরও সহজে পৌঁছে দেবে নগদ।

একই সঙ্গে গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করার মাধ্যমে আরও বেশি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা সম্ভব হবে। এর ফলে দেশে ক্যাশলেস লেনদেনের প্রসারেও এ অংশীদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে সিটিজেনস ব্যাংকসহ দেশের ৪১টি ব্যাংকের সঙ্গে নগদের ট্রাস্ট কাম সেটেলমেন্ট অ্যাকাউন্ট চুক্তি রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×