ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিকাশের মাধ্যমে আইডিএলসিতে এফডিআর চালু

বিকাশের মাধ্যমে আইডিএলসিতে এফডিআর চালু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

গ্রাহকদের সঞ্চয় করাকে আরও সহজ করতে দেশের অন্যতম শীর্ষ দুই আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স ও বিকাশ যৌথভাবে চালু করেছে ডিজিটাল এফডিআর সেবা। ফলে বিকাশ অ্যাপ থেকেই গ্রাহকরা কোনো কাগজপত্রের ঝামেলা ছাড়া ঘরে বসে আইডিএলসিতে ফিক্সড ডিপোজিট চালু করতে পারবেন। বর্তমানে ছয় মাস ও ১২ মাস মেয়াদে ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত এফডিআর খোলার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা। আইডিএলসিতে এফডিআর খোলা থেকে নির্দিষ্ট মেয়াদ অন্তর মুনাফা গ্রহণ এবং মেয়াদ শেষে পুরো টাকা পাওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া বিকাশ অ্যাপেই সম্পন্ন করতে পারছেন গ্রাহকরা।
বিকাশ গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি আইডিএলসি ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে যৌথভাবে নতুন এ সেবা চালুর ঘোষণা দেন আইডিএলসি ফাইন্যান্সের সিইও অ্যান্ড এমডি এম জামাল উদ্দিন এবং বিকাশের চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম জামাল উদ্দিন বলেন, ‘বাংলাদেশে প্রথমবার বিকাশের মাধ্যমে ডিপিএস সেবা চালুর পর এবার টার্ম ডিপোজিট সুবিধা যুক্ত করে আমরা গ্রাহকদের জন্য সঞ্চয়ের আরও একটি গুরুত্বপূর্ণ মাধ্যমকে সহজ ও উন্মুক্ত করছি।’ আলী আহম্মেদ বলেন, আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারিত্বের মাধ্যমে সঞ্চয় সেবাকে মানুষের হাতের মুঠোয় নিয়ে আসার জন্য ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বিকাশ। 

আরও পড়ুন

×