সারা লাইফস্টাইলে সব পণ্যে ৫০ শতাংশ ছাড়
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৯
দেশের ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড সারা লাইফস্টাইলে সব ধরনের পণ্যে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এ অফার কার্যকর হয়েছে।
সারা লাইফস্টাইল জানিয়েছে, তাদের পুরুষ, নারী ও শিশুদের পোশাকসহ বিভিন্ন ফ্যাশন পণ্যে এ ছাড় পাওয়া যাবে। একই অফার প্রযোজ্য সারা লাইফস্টাইলের সাব-ব্র্যান্ড ‘DHEU’-তেও।
ছাড়ের আওতায় নারীদের জন্য শাড়ি, থ্রি-পিস, কামিজ, কুর্তি, টপস, টিউনিক, প্যান্ট ও স্কার্টসহ বিভিন্ন পোশাক রয়েছে। পুরুষদের জন্য পোলো শার্ট, ক্যাজুয়াল ও ফরমাল শার্ট, টি-শার্ট, প্যান্ট, পাঞ্জাবি ও লুঙ্গি পাওয়া যাবে। শিশুদের পোশাকেও থাকছে ৫০ শতাংশ ছাড়।
তবে এ অফার শুধু সারা লাইফস্টাইলের নিজস্ব আউটলেটগুলোতে প্রযোজ্য হবে। অনলাইন বা তৃতীয় পক্ষের বিক্রয়কেন্দ্রে এ অফার পাওয়া যাবে না।
সারা লাইফস্টাইলের পরিচালক শরীফুন রেবা বলেন, ‘গ্রাহকরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা সবসময় মানসম্মত ও আধুনিক ফ্যাশন সাশ্রয়ী মূল্যে দেওয়ার চেষ্টা করি। এই বিশেষ ছাড় আমাদের বিশ্বস্ত গ্রাহকদের জন্য বাড়তি সন্তুষ্টি বয়ে আনবে।’
সারা লাইফস্টাইলের নিকটস্থ নিজস্ব আউটলেট থেকে গ্রাহকরা এ অফারের সুবিধা নিতে পারবেন।
- বিষয় :
- সারা লাইফস্টাইল
- মূল্য
- ছাড়
- পোশাক