ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ডংফেং লিউঝুর এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে অ্যারিয়াল নিয়ে এলো ‘ফোরথিং ফ্রাইডে’

ডংফেং লিউঝুর এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে অ্যারিয়াল নিয়ে এলো ‘ফোরথিং ফ্রাইডে’
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:৪৬

বাংলাদেশে চীনের ডংফেং লিউঝু মোটর কোম্পানি লিমিটেডের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে আকিজ ভেঞ্চার গ্রুপের সবুজ মোবিলিটি ও নবায়নযোগ্য জ্বালানি প্রতিষ্ঠান অ্যারিয়াল (AREAL) আধুনিক বৈদ্যুতিক স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ‘ফোরথিং ফ্রাইডে’ উন্মোচন করেছে।

রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এক অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে ফোরথিংয়ের প্রতিনিধিদলের পাশাপাশি অ্যারিয়ালের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডিলার ও ব্যাংকিং অংশীদার, করপোরেট ফ্লিট গ্রাহক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফোরথিং ব্র্যান্ডের বিভিন্ন দিক তুলে ধরার পর ফোরথিং ফ্রাইডে উন্মোচন করা হয়। পরে গাড়িটির বিভিন্ন ফিচার, অ্যারিয়ালের সার্ভিস নেটওয়ার্ক এবং সারা দেশে চার্জিং অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরা হয়।

আয়োজকেরা জানান, আধুনিক নকশা, উন্নত প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থার সমন্বয়ে তৈরি করা হয়েছে ফোরথিং ফ্রাইডে। বৈদ্যুতিক এই এসইউভিতে ৫-স্টার সেফটি রেটিং রয়েছে বলেও জানানো হয়।

অনুষ্ঠানে আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন বলেন, নতুন ডংফেং ফোরথিং ফ্রাইডে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবহনব্যবস্থা নিয়ে আমাদের ভাবনারই প্রতিফলন। এটি এমন একটি আধুনিক স্পোর্টস এসইউভি, যেখানে একসঙ্গে মিলেছে বুদ্ধিদীপ্ত প্রযুক্তি, গতিশীল পারফরম্যান্স এবং ৫-স্টার সেফটি রেটিং। পরিচ্ছন্ন, স্মার্ট ও উদ্দেশ্যনিষ্ঠ এই গাড়িটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও টেকসই পরিবহন ইকোসিস্টেম গড়ে তোলার প্রতি আমাদের অঙ্গীকারকেই তুলে ধরে। ফোরথিং ফ্রাইডের মান ও নির্ভরযোগ্যতার ব্যাপারে আমরা এবং আমাদের অংশীদাররা এতটাই আত্মবিশ্বাসী যে, গ্রাহকদের জন্য আমরা প্রচলিত ওয়ারেন্টির পরিবর্তে দিচ্ছি গ্যারান্টি।

অ্যারিয়াল জানায়, প্রতিষ্ঠানটি বৈদ্যুতিক পরিবহনকে কেন্দ্র করে একটি সমন্বিত ইকোসিস্টেম তৈরির লক্ষ্যে কাজ করছে। এর আওতায় যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ি, বাণিজ্যিক যানবাহন, ফ্রিজার ভ্যান ও ইলেকট্রিক বাসের পাশাপাশি চার্জিং অবকাঠামো, অর্থায়ন এবং বিক্রয়োত্তর সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিষ্ঠানটির দাবি, এসব সেবা এক প্ল্যাটফর্মের আওতায় দেওয়ার সক্ষমতার কারণে অ্যারিয়াল বাংলাদেশে এন্ড-টু-এন্ড বৈদ্যুতিক মোবিলিটি সল্যুশন দেওয়ার ক্ষেত্রে কাজ করছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×