ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

এনসিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত

এনসিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন অনুষ্ঠিত
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ২২:৪১

ঝুঁকি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, কার্যকর ও শক্তিশালী ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে পরিপালনের প্রত্যয় নিয়ে এনসিসি ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব রিস্ক ম্যানেজমেন্ট প্র্যাকটিস ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রিজ’।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমান শেখ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি-০৪)-এর পরিচালক দিপ্তী রানী হাজরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা এম. খোরশেদ আলম। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংক সুপারভিশন ডিপার্টমেন্ট (বিএসডি-০৪)-এর যুগ্ম পরিচালক মো. আলমগীর হোসেন, এনসিসি ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সাইফ আলম এবং ইনফরমেশন সিকিউরিটি ও আইটি গভর্নেন্সের প্রধান মো. মিজানুর রহমান বিশ্লেষণধর্মী আলোচনা করেন।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, বিভিন্ন শাখার ব্যবস্থাপক, শীর্ষ নির্বাহী এবং রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের অন্যান্য শাখার ব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×