দেশের অটোমোবাইল শিল্পে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত টয়োটা বাংলাদেশের
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ০০:১৯
বাংলাদেশে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে টয়োটা বাংলাদেশ লিমিটেড। একই সঙ্গে কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দেশের অটোমোবাইল শিল্পের বিকাশে অবদান রাখার বিষয়ে গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
টয়োটা সুশো করপোরেশন (Toyota Tsusho Corporation) ও টয়োটা বাংলাদেশ লিমিটেডের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনা ও ভাবনা তুলে ধরে। সাক্ষাতে বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ কার্যক্রম ও পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলে ছিলেন টয়োটা সুশো করপোরেশন-এর ভাইস চেয়ারম্যান ইচিরো কাশিতানি, মোবিলিটি ডিভিশনের সিইও শিগেরু হারাদা, টয়োটা সুশো এশিয়া প্যাসিফিক-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আকিও ওগাওয়া এবং টয়োটা বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রেমিত সিং।
টয়োটা বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে তাদের কার্যক্রম আরও বাড়াতে চায়। এ ক্ষেত্রে নতুন কর্মসংস্থান সৃষ্টি, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশে টয়োটার ভবিষ্যৎ পরিকল্পনাকে ইতিবাচকভাবে স্বাগত জানিয়েছে সরকার। একই সঙ্গে টয়োটার ভবিষ্যৎ বিনিয়োগ ও উদ্যোগ বাস্তবায়নে প্রয়োজনীয় নীতিগত সহায়তা এবং অনুকূল পরিবেশ তৈরিতে সরকারের প্রস্তুতির কথাও জানানো হয়েছে।
দেশের অটোমোবাইল শিল্পের সম্ভাবনাকে এগিয়ে নিতে সরকার ও সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় টয়োটা বাংলাদেশ লিমিটেড। এর মাধ্যমে দেশের অটোমোবাইল শিল্পের সামগ্রিক বিকাশে প্রতিষ্ঠানটি ভূমিকা রাখতে চায়।
- বিষয় :
- অটোমোবাইল