ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

ব্র্যাক ব্যাংকের সঙ্গে আরোগ্য লিমিটেডের চুক্তি

ব্র্যাক ব্যাংকের সঙ্গে আরোগ্য লিমিটেডের চুক্তি
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ২১:০৫

ডেবিট ও ক্রেডিট কার্ডহোল্ডারদের স্বাস্থ্যসেবা সুবিধা দিতে হেলথটেক স্টার্টআপ ও অনলাইন ফার্মেসি আরোগ্য লিমিটেডের সাথে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

এই চুক্তির আওতায় ব্র্যাক ব্যাংকের কার্ডহোল্ডারেরা আরোগ্য অ্যাপ বা ওয়েবসাইট থেকে যেকোনো কেনাকাটায় মোট বিলের ওপর ৭.৫ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন। এই ডিসকাউন্ট সুবিধাটি আরোগ্য প্ল্যাটফর্মের চলমান অন্য যেকোনো অফারের পাশাপাশি বাড়তি সুবিধা হিসেবে যোগ হবে।

এছাড়াও ল্যাব টেস্টের ক্ষেত্রে কার্ডহোল্ডারেরা অতিরিক্ত ১০ শতাংশ ডিসকাউন্ট উপভোগ করবেন। আরোগ্য-এর নিজস্ব ছাড় এবং ব্যাংকের অফার মিলিয়ে গ্রাহকরা ল্যাব টেস্টে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকটির হেড অব ক্রেডিট কার্ড মিথিলা আলমগীর জুহি, হেড অব ডেবিট কার্ড রাসিফ আল করিম এবং অন্যান্য কর্মকর্তারা।

আরোগ্য লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট (গ্রোথ) আহমেদ সাজিদ, পার্টনারশিপ লিড নিবরাস আব্দুল্লাহ করিম ও বিজনেস ডেভেলপমেন্ট জুনিয়র এক্সিকিউটিভ শাহরিয়া রাফি। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×