ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

আকিজ রিসোর্সের কারখানা পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত

আকিজ রিসোর্সের কারখানা পরিদর্শনে জার্মান রাষ্ট্রদূত
×
×

গত মঙ্গলবার নারায়ণগঞ্জে আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালসের কারখানা পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় কোম্পানি দুটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ১৫:৫৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ | ১৬:০৮

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ও আকিজ এসেনসিয়ালসের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। 

আকিজ রিসোর্স জানায়, গত মঙ্গলবার পরিদর্শনকালে জার্মানির রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধি দল কারখানা দুটির উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন। তারা উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান নিয়ন্ত্রণ ও শিল্প পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে ধারণা নেন। এ সময় প্রযুক্তির কার্যকর ব্যবহার, সম্পদের দক্ষ ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও জার্মানির শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন, ‘জার্মান দূতাবাসের প্রতিনিধি দলকে আমাদের উৎপাদন স্থাপনাগুলোতে স্বাগত জানাতে পেরে আমরা সম্মানিত। এ ধরনের মতবিনিময়কে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি।’ আকিজ বিল্ডিং সলিউশনসের ক্লাস্টার প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুল হক সুফিয়ানী বলেন, ‘জার্মান রাষ্ট্রদূতের এই সফর আমাদের উৎপাদন সক্ষমতা ও শিল্প কার্যক্রম তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনার গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করেছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের ডেপুটি চিফ অপারেটিং অফিসার সোহানুর রহমান সোহান ও ক্লাস্টার চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (বিল্ডিং ম্যাটেরিয়ালস) মোস্তাক আহমেদ, আকিজ বিল্ডিং সলিউশনসের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) সুব্রত কুমার সিংহ, আকিজ এসেনসিয়ালস লিমিটেডের প্লান্ট হেড মো. আরিফুল ইসলাম, আকিজ সিমেন্টের প্লান্ট হেড মো. হাবিবুর রহমান, সাসটেইনেবিলিটি বিভাগের লিড মো. রাহাজুল আমিন এবং কমিউনিকেশন অ্যান্ড পার্টনারশিপ লিড মো. আশরাফুর রহমান।

আরও পড়ুন

×