আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭০তম সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬ | ২০:৫৩
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৭০তম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমানের সভাপতিত্বে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে সভায় পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, পর্ষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত আলী চৌধুরী, পরিচালক আলহাজ্ব খলিলুর রহমান, আলহাজ্ব সেলিম রহমান, হাফেজ আলহাজ্ব মো. এনায়েত উল্লা, আলহাজ্ব আহামেদুল হক, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মোহাম্মদ ইমাদুর রহমান, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ, পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক, ব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি