ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

সমুদ্র সম্পদের ওপর ঢাকায় তিন দিনের প্রদর্শনী শুরু

সমুদ্র সম্পদের ওপর ঢাকায় তিন দিনের প্রদর্শনী শুরু
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬ | ০৯:৩০ | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬ | ১২:৩৮

| প্রিন্ট সংস্করণ

জাহাজ নির্মাণ, মেরামত, পুনর্ব্যবহার ও সামুদ্রিক প্রযুক্তির আধুনিক সমাধান নিয়ে ঢাকায় তিন দিনের প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘৮ম বিমক্স ২০২৬’ প্রদর্শনীর উদ্বোধন করেন নৌপরিবহন, রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম । 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেভর ইন্টারন্যাশনাল আয়োজিত প্রদর্শনীতে জাহাজ নির্মাণ, মেরামত ও পুনর্ব্যবহার, মেরিন ইঞ্জিনিয়ারিং, অফশোর প্রযুক্তি, ড্রেজিং, বন্দর ও লজিস্টিকস খাতের আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবন তুলে ধরা হচ্ছে। সাতটি দেশের ২০০টির বেশি স্টল নিয়ে আয়োজিত প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী উন্মুক্ত থাকবে। 

শেখ রবিউল আলম বলেন, বাংলাদেশের সমুদ্রসম্পদের বিপুল সম্ভাবনা কাজে লাগাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় এবং সংশ্লিষ্ট খাতগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি। 

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশ ও ইইউর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ, যৌথ উদ্যোগ ও প্রযুক্তি হস্তান্তরের ওপর গুরুত্ব দিতে হবে। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ফন বোমেল বলেন, বাংলাদেশের মেরিটাইম খাতের টেকসই উন্নয়নে প্রযুক্তিগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে আগ্রহী নেদারল্যান্ডস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সেভর ইন্টারন্যাশনালের এমডি মো. ফয়েজুল আলম। 

আরও পড়ুন

×