হায়ার বাংলাদেশের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬ | ২০:৪৬
হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। দেশে হায়ারের ব্র্যান্ড কমিউনিকেশন ও জনসংযোগ কার্যক্রম পরিচালনার মাধ্যমে ব্র্যান্ডটির সুনাম বৃদ্ধিতে কাজ করবে সংস্থাটি।
শনিবার গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত হায়ারের ফ্ল্যাগশিপ স্টোরে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করা হয়।
এর আওতায় হায়ার বাংলাদেশ লিমিটেডের স্ট্র্যাটেজিক করপোরেট কমিউনিকেশন ও জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে কাজ করবে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। হায়ারের লক্ষ্য এবং যোগাযোগ খাতের পরিবর্তনশীল ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে উদ্ভাবনী যোগাযোগ কৌশল তৈরি, ব্র্যান্ডের রেপুটেশন ম্যানেজমেন্ট এবং জনপরিসরে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলতে এন্ড-টু-এন্ড সমাধান প্রদান করবে সংস্থাটি।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন হায়ার বাংলাদেশ লিমিটেডের সিইও ফ্যান জিং এবং ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের এক্সিকিউটিভ ডিরেক্টর ইশতিয়াক হোসেন।
এ সময় হায়ার বাংলাদেশ লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর আশরাফুল আলম এবং ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিসের হেড অব অপারেশনস কামরুল কাকনসহ দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হায়ার বাংলাদেশ লিমিটেড ২০২০ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। প্রতিষ্ঠানটি দেশের দ্রুত বর্ধনশীল কনজ্যুমার ডিউরেবলস কোম্পানিগুলোর একটি। কার্যক্রম শুরুর পর থেকে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্সের মাধ্যমে বাংলাদেশের গ্রাহকদের কাছে হায়ারের বৈশ্বিক পণ্য তুলে ধরছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে, ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস দেশের প্রথম সারির একটি কমিউনিকেশন এজেন্সি। প্রতিষ্ঠানটি প্রচলিত ও ডিজিটাল প্ল্যাটফর্মে কার্যকর কনটেন্ট তৈরির মাধ্যমে ব্র্যান্ডের রেপুটেশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে। পাশাপাশি, ব্র্যান্ড কমিউনিকেশনের বিভিন্ন ক্ষেত্রে এন্ড-টু-এন্ড কমিউনিকেশন সমাধান ও সেবা দিয়ে থাকে ব্ল্যাকবোর্ড স্ট্র্যাটেজিস। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- সমঝোতা স্মারক সই