আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৭১তম পর্ষদ সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ২২:৩০
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৪৭১তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদিউর রহমান সভাপতিত্ব করেন।
এতে ব্যাংকের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে সভায় পর্যালোচনা করা হয় এবং বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক আলহাজ্ব সেলিম রহমান, হাফেজ আলহাজ্ব মো. এনায়েত উল্লা, আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার খন্দকার মেজবাহ উদ্দিন আহম্মদ, আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, খাজা শাহ্রিয়ার, এস.এম. জহির উদ্দিন হায়দার এফসিএমএ।
আরও উপস্থিত ছিলেন পর্যবেক্ষক মুহাম্মদ আনিছুর রহমান, পরিচালক (আইবিআরপিডি), বাংলাদেশ ব্যাংক, ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লা খান, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং সংশ্লিষ্ট নির্বাহীরা। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ব্যাংক