ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

ধানমন্ডিতে যাত্রা শুরু করল ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’

ধানমন্ডিতে যাত্রা শুরু করল ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’
×
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬ | ১৪:৩৩ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ | ১৫:০৯

রাজধানীর ধানমন্ডিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ক্যাফে ‘ব্রু স্প্ল্যাশ’ (BREW SPLASH)। শুক্রবার বিকেল ৪টায় ধানমন্ডির গ্রিন গ্যালেরিয়া, হাউস-২, রোড-১২, মিরপুর রোডে ক্যাফেটির গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠিত হয়।

জেসিএক্স হসপিটালিটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) শারমীন আক্তার এবং ম্যানেজিং পার্টনার আব্দুল্লাহ আল মামুন চৌধুরীর উদ্যোগে প্রতিষ্ঠিত ক্যাফেটি জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইকবাল হোসেন চৌধুরী জুয়েলের পরিকল্পনায় সাজানো হয়েছে। আধুনিক ও নান্দনিক পরিবেশে গড়ে ওঠা ক্যাফেটিতে একসঙ্গে শতাধিক অতিথির বসার ব্যবস্থা রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোর স্পেসের পাশাপাশি রয়েছে প্রশস্ত আউটডোর বসার জায়গা এবং পৃথক স্মোকিং জোন।

কফিপ্রেমী, তরুণ প্রজন্ম, পরিবার ও বন্ধুদের আড্ডার উপযোগী পরিবেশ তৈরির পাশাপাশি বৈচিত্র্যময় খাবারের অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্য নিয়ে সাজানো হয়েছে ব্রু স্প্ল্যাশের মেনু। এতে রয়েছে ক্ল্যাসিক ও স্পেশাল কফি, আইসড কফি, ফ্রোজেন ড্রিংকস, চা, জুস ও স্মুদির সমাহার। এসপ্রেসো, আমেরিকানো, ক্যাপুচিনো ও লাটের পাশাপাশি ভ্যানিলা লাটে, হ্যাজেলনাট লাটে, সল্টেড ক্যারামেল লাটে ও মোচার মতো বিশেষ কফিও পাওয়া যাবে এখানে।

কফির পাশাপাশি সকালের নাশতা, স্যুপ, সালাদ, পাস্তা, স্যান্ডউইচ, র‍্যাপ ও বিভিন্ন প্রধান খাবারের আয়োজন রয়েছে। ব্রেকফাস্ট মেনুতে রাখা হয়েছে তুর্কিশ, ইংলিশ, ব্রু ও ফ্রেঞ্চ ব্রেকফাস্ট। এ ছাড়া ওরেগানো গ্রিলড চিকেন, টেক্স-মেক্স চিকেন, বারবিকিউ রাইস প্ল্যাটার, টুনা স্যান্ডউইচ, চিকেন র‍্যাপ ও আচারি বিফ র‍্যাপসহ বিভিন্ন খাবার থাকছে। বেকারি ও ডেজার্টের তালিকায় রয়েছে প্লেইন ও আলমন্ড ক্রসাঁ, চিকেন প্যাটিস, চিকেন মাশরুম পাই, চিকেন ও বিফ ক্রসাঁ স্যান্ডউইচ।

ক্যাফেটি প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে। সরাসরি গিয়ে খাবারের পাশাপাশি ফুডপান্ডা, ফুডি ও পাঠাওয়ের মাধ্যমে অনলাইনেও অর্ডার করা যাবে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×