টেকনাফে ইসলামী ব্যাংকের আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬ | ২২:৫৪
গ্রাহকদের আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং সেবা সম্পর্কে সচেতনতা তৈরি এবং আর্থিক জালিয়াতি প্রতিরোধের লক্ষ্যে কক্সবাজারের টেকনাফে গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি আয়োজন করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
সম্প্রতি উপজেলার শাপলাপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এফআইডি) মো. ইকবাল মহসীন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (এফআইডি) মো. আলী হোসেন এবং ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান আবুল লাইস মোহাম্মদ খালেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান আব্দুল নাসের। এ সময় কক্সবাজার শাখার প্রধান মোহাম্মাদ বোরহান উদ্দিন খান, টেকনাফ শাখার প্রধান মোহাম্মাদ সাইফুল্লাহসহ এজেন্ট ব্যাংকিংয়ের মালিকরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- ইসলামী ব্যাংক