ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার

দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ চালু করল নভোএয়ার
×
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ | ১৮:৩৪

যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ করতে দেশে প্রথমবারের মতো ‘বোর্ডিং পাস প্রিভিলেজ’ প্রোগ্রাম চালু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। এ কর্মসূচির আওতায় নভোএয়ারে ভ্রমণকারী যাত্রীরা ব্যবহৃত বোর্ডিং পাস দেখিয়ে বিভিন্ন লাইফস্টাইল ও ফ্যাশন ব্র্যান্ড, রেস্টুরেন্ট, হোটেল, বিনোদন পার্ক, হাসপাতাল ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠানে ছাড় ও বিশেষ সুবিধা পাবেন।

নভোএয়ার জানিয়েছে, ভ্রমণের তারিখ থেকে পরবর্তী সাত দিনের মধ্যে ব্যবহৃত বোর্ডিং পাস প্রদর্শন করে অংশীদার প্রতিষ্ঠানগুলো থেকে এসব সুবিধা নেওয়া যাবে। দেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও সেবাদাতা প্রতিষ্ঠান এ কর্মসূচির অংশীদার হিসেবে যুক্ত হয়েছে।

নভোএয়ারের পরিচালক (বিপণন ও বিক্রয়) সোহেল মজিদ বলেন, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের জন্য নতুন নতুন সেবা চালু করতে শুরু থেকেই কাজ করছে নভোএয়ার। ‘বোর্ডিং পাস প্রিভিলেজ প্রোগ্রাম’ চালুর মাধ্যমে ভ্রমণের বাইরেও যাত্রীদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। ভবিষ্যতেও যাত্রীসেবার মান উন্নয়নে আন্তর্জাতিক মানের নতুন উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রতিষ্ঠার পর থেকে দেশের বিমান চলাচল খাতে বিভিন্ন উদ্ভাবনী সেবা চালু করে আসছে নভোএয়ার। এর আগে প্রতিষ্ঠানটি ‘SMILES’ ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ ও ওয়েব চেক-ইন সুবিধা চালু করে।

বর্তমানে নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুর রুটে প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×