ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০ | ০৭:১৭ | আপডেট: ২২ নভেম্বর ২০২০ | ০৮:১২

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক ও মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান এবং নির্বাহীবৃন্দ। ভার্চুয়াল এই অনুষ্ঠানে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধান ও শাখার ব্যবস্থাপকরা যুক্ত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×