সোশ্যাল ইসলামী ব্যাংকের ৮টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২০ | ০১:১১
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) সারাদেশে ৮টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে।
গত মঙ্গলবার অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে এসব আউটলেটের উদ্বোধন করা হয়।
প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো উদ্বোধন করেন।
আউটলেটগুলো হলো- ভবানীগঞ্জ বাজার ও বশিকপুর বাজার, লক্ষ্মীপুর, পয়ালজোষ ও বলাখাল বাজার, চাঁদপুর, ইকড়ি বাজার, পিরোজপুর, বাসুদেব বাজার, ব্রাহ্মণবাড়িয়া, মান্নান নগর বাজার, নোয়াখালী, ভোজপুর বাজার এবং মৌলভীবাজারে।
অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো. মনিরুজ্জামান, ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান (চলতি দায়িত্ব) মো. মশিউর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
- বিষয় :
- সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড
- আউটলেট
