ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এসআইবিএলের বার্ষিক ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত

এসআইবিএলের বার্ষিক ব্যবসায় সম্মেলন অনুষ্ঠিত
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২১ | ০০:০৭

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায় সম্মেলন ২০২১ ভার্চুয়াল প্লাটফর্মে শনিবার শেষ হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। 

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী। এই সম্মেলনে ২০২১ সালের জন্য ব্যাংকের কর্ম কৌশল, বাস্তবায়ন, বিগত বছরের মূল্যায়ন প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ বলেন, বর্তমানে বাংলাদেশসহ সারা বিশ্ব ভয়াবহ সংকটের মধ্যে দিয়ে অতিক্রম করছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেবা অন্তর্ভুক্ত করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। এসময় তিনি ব্যাংকের প্রযুক্তিনির্ভর সেবা আরও সম্প্রসারণের পরামর্শ দেন।

কাজী ওসমান আলী বলেন, কোভিড-১৯ এর কারণে পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় আমরা ক্রমেই ডিজিটাল ট্রান্সফরমেশনের দিকে এগিয়ে যাচ্ছি। ব্যাংকের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবার আওতা বাড়ানো হয়েছে। চালু করা হয়েছে ই-অ্যাকাউন্ট সেবা। এই সেবার মাধ্যমে গ্রাহকেরা এখন ঘরে বসেই মোবাইলের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারছেন। শিগগির আরও কিছু প্রযুক্তিনির্ভর সেবা চালু করা হবে।

সম্মেলনে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক, বিভাগীয় প্রধান, ঊর্ধ্বতন নির্বাহীরাসহ ১৬৮টি শাখার ব্যবস্থাপক ও ৬৩টি উপশাখার ইনচার্জ যোগ দেন। সংবাদ বিজ্ঞপ্তি।


আরও পড়ুন

×