ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল প্রদান

প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে শাহ্জালাল ইসলামী ব্যাংকের কম্বল প্রদান
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১ | ০০:৪০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২১ | ০০:৪১

দেশের শীতার্ত ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিতরণের লক্ষ্যে শুক্রবার শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে ৭৫ হাজার পিস কম্বল প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ভান্ডারে প্রদানের জন্য হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি এবং ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কাছে উক্ত কম্বলের নমুনা হস্তান্তর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×