পর্দা নামল ইন্টারন্যাশনাল লিটারারি কনফারেন্সের
সিটি ইউনিভার্সিটির দুদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক কনফারেন্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ১৭:৩৯ | আপডেট: ১২ নভেম্বর ২০২৪ | ২২:১৩
সিটি ইউনিভার্সিটির দুদিনব্যাপী প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের পর্দা নামল। সিটি ইউনিভার্সিটির অডিটোরিয়ামে কনফারেন্সটি ৯ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ১০ নভেম্বর।
ব্রিজিং কালচারস : অ্যাডভান্সড ডিসকোর্সেস ইন ট্রান্সলেশন, কালচার অ্যান্ড কম্পারেটিভ লিটারেচার শিরোনামের এই কনফারেন্সটি আয়োজন করে ইংরেজি বিভাগ ও আইডিয়াস : এন ইন্টারন্যাশনাল জার্নাল অব লিটারেচার, আর্টস, সায়েন্স, অ্যান্ড কালচার।
এদিন ট্রান্সলেশন ও কম্পারেটিভ লিটারেচার নিয়ে জানা ও গবেষণা করা বিশ্বের বিভিন্ন স্কলার ও গবেষকরা একত্রিত হয়েছিলেন। এ আয়োজনে মিডিয়া পার্টনার ছিল সমকাল।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনে কনফারেন্সের উদ্বোধন করেন সিটি ইউনিভার্সিটির উপাচার্য বিগ্রেডিয়ার জেনারেল ইঞ্জিনিয়ার প্রফেসর ড. মো. লুতফর রহমান।

কনফারেন্সের বিশেষ আকর্ষণ ছিল সুসান ব্যাসনেট। অনলাইন প্ল্যাটফর্ম জুমের মাধ্যমে ট্রান্সলেশন স্টাডিজের প্রয়োজনীয়তা ও গুরুত্ব নিয়ে তিনি মূল বক্তব্য দেন।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. খালিকুজ্জামান ইলিয়াস এবং অধ্যাপক ড. ফকরুল আলম। অধ্যাপক ইলিয়াসের উপস্থাপনায় ট্রান্সলেশন স্টাডিজ এজ এ ক্রিয়েটিভ এন্টারপ্রাইজ এবং অন ট্রান্সলেটিং গীতাঞ্জলি অ্যান্ড ব্রিজিং কালচার থ্রু ট্রান্সলেশন বিষয়ে তিনি বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড. মোহিত উল আলম, অধ্যাপক আহমেদ রেজা, অধ্যাপক ড. শামসাদ মর্তুজা, অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন, অধ্যাপক ড. এম মনিরুজ্জামান, অধ্যাপক মাশরুর শহীদ হোসেন, অধ্যাপক আবদুস সেলিম, অধ্যাপক মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. অনিরুদ্ধ কাহালী, প্রফেসর ড. লাইজু নাসরিন।
এতে গবেষণা উপস্থাপন করেন প্রফেসর ড. মাসুদ ইমরান মান্নু, ড. নিতাই সাহা, প্রফেসর ড. শামীম রেজা, অধ্যাপক ড. রোকসানা চৌধুরী, অধ্যাপক ড. সুমন সাজ্জাদ, ড. মহসিন রেজা, মিস শাহনাজ পারভিন, ড. কে শংকর, মিস নুসরাত আমিন ও ড. গুরপ্রীত কৌর।
এই কনফারেন্স বিশ্বজুড়ে শিক্ষাবিদ, গবেষক ও অনুবাদকদের নজর কেড়েছে। কনফারেন্সের প্যারালাল সেশনে ৮০ জনেরও বেশি গবেষক অংশগ্রহণ করেছেন।
অনুষ্ঠানে উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, কলা ও সামাজিক বিজ্ঞানের ডিন, অনুষদ সদস্য, স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কনফারেন্সের আহ্বায়ক ড. রহমান ম. মাহবুব সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি আশাবাদ ব্যক্ত করে এসময় বলেন, এই কনফারেন্স বাংলাদেশ এবং সারা বিশ্বে ট্রান্সলেশন স্টাডিজ এবং কম্পারেটিভ লিটারেচারের শিক্ষাবিদ্যায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
- বিষয় :
- সভা অনুষ্ঠিত
