ইউল্যাবের ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শরীফুল ইসলাম। ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৫৩ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫ | ২০:৫৩
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ফ্রেশার্স ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির ফল ২০২৫ সেশনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
এতে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরীফুল ইসলাম।
তিনি বলেন, শিক্ষার্থীরা এমন এক দ্রুত পরিবর্তনশীল বিশ্বে প্রবেশ করছে, যেখানে বৈষম্য, জলবায়ু সংকট এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (অও) প্রভাব গভীরভাবে কার্যকর হচ্ছে। তার মতে, সফলতার জন্য ডিজিটাল দক্ষতা, যোগাযোগ, স্থায়িত্ব এবং দলগত কাজের সক্ষমতার পাশাপাশি সততা, দায়িত্ববোধ, সম্মান, সহমর্মিতা এবং জীবনের উদ্দেশ্যের মতো মূল্যবোধও সমানভাবে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে ইউল্যাবের উপাচার্য প্রফেসর ইমরান রহমান এবং উপ-উপাচার্য প্রফেসর জুড হেনিলো নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ইউল্যাব
