ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে বিজয়ী প্রেসিডেন্সি ইউনিভার্সিটি

ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে বিজয়ী প্রেসিডেন্সি ইউনিভার্সিটি
×

ছবি: বিজ্ঞপ্তি থেকে

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫ | ১২:০৪

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এটিএন বাংলা আয়োজিত ‘ডিবেট ফর ডেমোক্রেসি’ এর ‘ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল—‘জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে।’  

প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে অংশগ্রহণ করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাব এবং বিরোধী দলে ছিল বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। প্রেসিডেন্সি ইউনিভার্সিটি প্রতিযোগিতায় বিজয়ী জয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের সভাপতি আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, সহ-সভাপতি ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজলা ফাতমী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম এবং শিক্ষার্থী বিষয়ক ও প্রশাসনিক পরিচালক আফরোজা হেলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×