ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্টাডিনেটের এডুকেশন রোড শো শুরু বুধবার

স্টাডিনেটের এডুকেশন রোড শো শুরু বুধবার
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬ | ১৬:৩৯ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ | ১৬:৪১

শিক্ষার্থীদের সঠিক কোর্স ও বিশ্ববিদ্যালয় বাছাই প্রক্রিয়াকে আরও সহজ করতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্টাডিনেট আয়োজন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ান হায়ার এডুকেশন রোড শো। আগামী বুধবার চট্টগ্রামের পেনিনসুলা হোটেলে এবং শনিবার ঢাকার শেরাটন হোটেলে এই আন্তর্জাতিক শিক্ষা রোড শো অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের জন্য সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই আয়োজন। স্টাডিনেট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

স্টাডিনেট জানিয়েছে, এই আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হলো—শিক্ষার্থীরা সরাসরি অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কোনো ধরণের সার্ভিস চার্জ ছাড়া। নিজের একাডেমিক প্রোফাইল ও ক্যারিয়ার লক্ষ্য অনুযায়ী কোন কোর্স ও বিশ্ববিদ্যালয় উপযুক্ত, সে বিষয়ে পাবেন তাৎক্ষণিক গাইডলাইন। পাশাপাশি স্কলারশিপ, টিউশন ফি, ভিসা, হেলথ ইন্সুরেন্স এবং পোস্ট-স্টাডি ওয়ার্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও জানা যাবে।

এই রোড শোতে অংশ নিচ্ছে গ্রুপ অব এইট বিশ্ববিদ্যালয়গুলোসহ ৩০টিরও বেশি স্বনামধন্য অস্ট্রেলিয়ান বিশ্ববিদ্যালয়। অ্যাডিলেড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব উলংগং, লা ট্রোব ইউনিভার্সিটি, ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি, সিকিউ ইউনিভার্সিটি, ফেডারেশন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড ও টরেন্স ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াসহ আরও অনেক নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থাকছে একই ছাদের নিচে। এসব বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রকৌশল, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, ব্যাবসায় শিক্ষা, আইন, সাংবাদিকতা, মানবাধিকার, নার্সিং, সমাজিক বিজ্ঞানের মতো ক্যারিয়ারমুখী কোর্স অফার করে থাকে।

স্টাডিনেট দীর্ঘদিন ধরে শুধু অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরামর্শ ও সম্পূর্ণ সহায়তা প্রদান করে আসছে। এছাড়াও প্রতিষ্ঠানটির নতুন দুটি সংযোজন Studynet.io এবং Studynet.ai- শিক্ষার্থীদের জন্য একটি বিশ্বস্ত এআই প্ল্যাটফর্ম হিসেবে জায়গা করে নিয়েছে। গত বছর একই আয়োজনে স্টাডিনেট প্রায় বিশ হাজারের বেশি শিক্ষার্থীকে সরাসরি কাউন্সেলিং সেবা দিয়েছে, যাদের একটি বড় অংশ বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। 

আরও পড়ুন

×