ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

স্টামফোর্ডে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘সত্যান্বেষী’ অনুষ্ঠিত

স্টামফোর্ডে সাংবাদিকতা বিভাগের নবীনবরণ ‘সত্যান্বেষী’ অনুষ্ঠিত
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১১:১৭

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে আয়োজন করা হয় নবীনবরণ অনুষ্ঠান ‘সত্যান্বেষী’। বুধবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস অডিটোরিয়ামে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিভাগের ৮৫ ও ৮৬ ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় ৮২, ৮৩ ও ৮৪তম ব্যাচের শিক্ষার্থীরা। কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শরীফ নাফে আস্-সাবের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মো. আব্দুল মতিন, অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রক্টর ড. মৃত্যুঞ্জয় আচার্য, জনসংযোগ প্রধান প্রদীপ্ত মোবারক, স্টুডেন্ট ওয়েলফেয়ার প্রধান তামান্না জেরিন এবং ভারপ্রাপ্ত এডমিশন প্রধান আশিক মাহমুদ। এছাড়া বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

এবারের নবীনবরণের প্রতিপাদ্য ছিল ‘মুখোশ’। আয়োজকরা জানান, সমাজের আড়ালে লুকিয়ে থাকা সত্য উদঘাটন করে মানুষের সামনে তুলে ধরাই সাংবাদিকতার মূল চেতনা। সেই ভাবনা থেকেই এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে।

সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন। পরে ব্যান্ডশো পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

×