স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শুরু ‘অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬’
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ২০:২৯
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে শুরু হয়েছে ‘অ্যাডমিশন ফেয়ার সামার-২০২৬’। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীনে ১৪টি বিভাগে ২৯টি স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে। মেলায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অ্যাডমিশন ফির ওপর ৫০ শতাংশ ছাড় এবং বিনামূল্যে ভর্তি ফরমের সুবিধা পাবেন।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যাডমিশন ফেয়ারের উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারাহনাজ ফিরোজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শরীফ নাফে আস্-সাবের, ট্রেজারার অধ্যাপক ড. মো. জিয়াউল হাসান, প্রক্টর অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় আচার্য্য, রেজিস্ট্রার মুহাম্মাদ আবদুল মতিন, অ্যাডমিশন ফেয়ারের কনভেনর ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, অর্থ বিভাগের পরিচালক মোহাম্মদ মোতাহের হোসেন, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারক, অ্যাডমিশন বিভাগের ভারপ্রাপ্ত প্রধান আশিক মাহমুদসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও কর্মকর্তারা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গবেষণাভিত্তিক ও কর্মমুখী শিক্ষা, আধুনিক ডিজিটাল শ্রেণিকক্ষ, উন্নত ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরি, ফ্রি ইন্টারনেট, স্টুডেন্ট জোন এবং নির্মাণাধীন স্থায়ী ক্যাম্পাসের সুবিধা নিয়ে স্টামফোর্ড শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে।
অ্যাডমিশন ফেয়ারে আর্কিটেকচার, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, আইন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি, অর্থনীতি, সাংবাদিকতা ও গণমাধ্যম, ফিল্ম অ্যান্ড মিডিয়া এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনসহ বিভিন্ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তি নেওয়া হচ্ছে।
এ ছাড়া ইউজিসি অনুমোদিত থিয়েটার স্টাডিজ, অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি এবং স্টামফোর্ড ইনস্টিটিউট অন অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশনের অধীনে মাস্টার অব অ্যাডিকশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন স্টাডিজ প্রোগ্রাম চালুর প্রস্তুতি চলছে। পাশাপাশি জাপানি ভাষা, স্পোকেন ইংলিশ, বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজি ভাষা শিক্ষা এবং আইইএলটিএস কোর্সেও ভর্তি নেওয়া হচ্ছে।
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের জন্য শতভাগ পর্যন্ত স্কলারশিপের সুযোগ রয়েছে।
ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য শিক্ষার্থীরা স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাডমিশন অফিস (৫১, সিদ্ধেশ্বরী রোড, রমনা, ঢাকা), বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.stamforduniversity.edu.bd) এবং ভর্তি হেল্পলাইন নম্বরে (০৯৬১৩-৬২২৬২২) যোগাযোগ করতে পারবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- স্টামফোর্ড ইউনিভার্সিটি