ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ঢাকায় ‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’

ঢাকায় ‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২২:৪০

মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ নিয়ে ঢাকায় ‘স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে মেন্টরস’ স্টাডি অ্যাব্রোড। আগামী ২২ সেপ্টেম্বর ঢাকার ওয়েস্টিন হোটেলে এ এক্সপো অনুষ্ঠিত হবে।

আয়োজনে মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে টেইলর’স ইউনিভার্সিটি, সানওয়ে ইউনিভার্সিটি, ইউওডব্লিউ মালয়েশিয়া, সেগি ইউনিভার্সিটি, এপিইউ, আইএমইউ এবং ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স ইউনিভার্সিটি (এমএসইউ)।

মেন্টরস’ স্টাডি অ্যাব্রোডের অভিজ্ঞ পরামর্শকেরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শিক্ষার্থী ও অভিভাবকেরা মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, বিভিন্ন কোর্স ও বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং ভর্তি প্রক্রিয়া নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ও পরামর্শকদের সঙ্গে সরাসরি আলোচনা করতে পারবেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্সপোতে শিক্ষার্থীর যোগ্যতা ও প্রোফাইল মূল্যায়ন, বৃত্তির সুযোগ, আবেদনসংক্রান্ত নথি প্রস্তুত ও ফাইল খোলা, আবেদন প্রক্রিয়া এবং ভিসা প্রক্রিয়া সম্পর্কে তথ্য দেওয়া হবে। পাশাপাশি শিক্ষার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা, আগ্রহ ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী পড়াশোনার পরিকল্পনা নিয়েও পরামর্শ নিতে পারবেন।

একই আয়োজনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন কোর্স ও শিক্ষার সুযোগ সম্পর্কে তথ্য তুলে ধরা হবে। বিশ্ববিদ্যালয় নির্বাচন ও ভর্তি প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় ধারণা দেওয়াই এ আয়োজনের উদ্দেশ্য বলে জানিয়েছে মেন্টরস’ স্টাডি অ্যাব্রোড। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×