কিরণের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২২ | ০৫:৫৫ | আপডেট: ১৪ মার্চ ২০২২ | ০৫:৫৫
বলিউড তারকা আমির খান গত বছর সামাজিক মাধ্যমে তার দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন। তবে বিচ্ছেদের পরও এই জুটিকে একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। কিন্তু কী কারণে এই বিচ্ছেদ তা নিয়ে দুজনের কেউ-ই তেমন মন্তব্য করেননি।
ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে কখনোই আগ্রহী নন আমির খান। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন আমির। ওই সাক্ষাৎকারে জানিয়েছেন বিচ্ছেদের কারণও। খবর জি নিউজের
বেশ কয়েক বছর আগে কিরণ অভিযোগ করেছিলেন আমির নাকি তার পরিবারের কোন বিষয় নিয়ে তেমন আগ্রহ প্রকাশ করতেন না।
এ প্রসঙ্গে আমির বলেন,কিরণ বলতো পরিবার হিসেবেও আমরা যখন কোন আলোচনা করতাম, আমার মন নাকি অন্য কোথাও পড়ে থাকতো। খুব মিষ্টি করে কিরণ আরও বলতো আমি তোমাকে বদলে ফেলতে চাই না। কারণ বদলে গেলে তুমিতো একটা অন্য মানুষ হয়ে উঠবে। যে মানুষকে আমি ভালবেসেছিলাম সে তো আর থাকবে না। আমি তোমার বুদ্ধি এবং ব্যক্তিত্বকে ভালোবাসি। তাই চাই না তুমি কখনো বদলে যাও'।
ওই সাক্ষাৎকারে আমির আরও বলেন, সাত বছর আগে কিরণ আমায় কি বলেছিল তা ভেবে দেখলে এখন ভাবি গত ৬-৭ মাসে আমি অনেকটা বদলে গিয়েছি।
আমির বলেন,'এখনও আমি ও কিরণ একে অপরকে ভালবাসি, সম্মান করি। এটা অন্যদের পক্ষে বোঝা মুশকিল। এর একমাত্র কারণ যে, এই ধরনের সম্পর্ক সমাজে প্রচলিত নয়'। ওই সাক্ষাৎকারে আমির জানান,বিচ্ছেদের পরও তারা দীর্ঘ সময় একে অপরের সঙ্গে কথা বলেন। এখনও তারা একে অপরের পরিবার। এমনকি কিরণের পরিবার আমিরের কাছে নিজের পরিবারই। কিন্তু তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক বদলে গেছে।
শুধু কিরণ নয়, আমিরের সঙ্গে তার প্রথম স্ত্রী রীনারও খুব ভালো সম্পর্ক। অনেক ছোট বয়সেই রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তার মতে,তিনি আর রীনা একসঙ্গেই বড় হয়েছেন। বিচ্ছেদের পরও তারা খুব ভালো বন্ধু।
- বিষয় :
- আমির খান
- বলিউড তারকা
- কিরণ রাও
