'গ্রামীণ আমেরিকা'র শুভেচ্ছাদূত লোপেজ
জেনিফার লোপেজ
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৬ জুন ২০২২ | ১২:০০
'গ্রামীণ আমেরিকা'র জাতীয় শুভেচ্ছাদূত হলেন বিশ্বনন্দিত কণ্ঠশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ। ফলে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের এই প্রতিষ্ঠানের পক্ষ হয়ে কাজ করবেন এ শিল্পী।
প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে জানা গেছে, ২০৩০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের ৫০টি শহরের ৬ লাখ লাতিন উদ্যোক্তাকে ১৪ বিলিয়ন ডলার ব্যবসায়িক মূলধন এবং ৬ মিলিয়ন ঘণ্টার আর্থিক শিক্ষা ও প্রশিক্ষণ দেবে গ্রামীণ আমেরিকা। এই প্রকল্পের হয়ে সহযোগিতা ও প্রচারণা চালাবেন জেনিফার লোপেজ।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জেনিফার লোপেজ লিখেছেন, 'এই দেশে [যুক্তরাষ্ট্র] লাতিনো হয়ে থাকা নিয়ে আমি সব সময়ই গর্ববোধ করি। আমি গ্রামীণ আমেরিকার সঙ্গে যুক্ত হতে পেরে খুবই সম্মানিত বোধ করছি।
আমরা এই প্রজেক্টে ২০৩০ সালের মধ্যে স্বল্প আয়ে লাতিন উদ্যোক্তাদের জন্য জীবন পরিবর্তনে ১৪ বিলিয়ন ডলারের সমপরিমাণ ঋণের মূলধন গড়ার লক্ষ্যকে ত্বরান্বিত করতে কাজ করে যাব।'
- বিষয় :
- জেনিফার লোপেজ
- গ্রামীণ আমেরিকা
