ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

তানিয়ার সঙ্গে ৫ বছর আলাদা থাকার পর গত বছর বিচ্ছেদ হয়: এস আই টুটুল

তানিয়ার সঙ্গে ৫ বছর আলাদা থাকার পর গত বছর বিচ্ছেদ হয়: এস আই টুটুল
×
×

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২২ | ০২:২৫ | আপডেট: ১৮ জুলাই ২০২২ | ০২:২৬

'আমি ও তানিয়া আলাদা  ছিলাম ৫ বছর । পাঁচ বছর আলাদা থাকার পর গত বছর আমাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়। তবে অফিসিয়ালভাবে বিষয়টি বলা হয়নি। কিন্তু আমাদরে কাছের সবাই বিষয়টি জানতেন।' দ্বিতীয় বিয়ের খবর প্রকাশের পর প্রথম স্ত্রী অভিনেত্রী তানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে কথাগুলো বলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী এস আই টুটুল। 

অভিনেত্রী তানিয়া আহমেদ ও এস আই টুটুলের ছিলো ২৩ বছরের সংসার। ১৯৯৯ সালে তানিয়া আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এস আই টুটুল। এত দিন ভক্তকুলে এ যুগল ‘হ্যাপি কাপল’ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু আজ টুটুলের দ্বিতীয় বিয়ের খবরে প্রকাশে এলো সব। 

টুটুলের নতুন স্ত্রীর নাম শারমিনা সিরাজ সোনিয়া। বাংলাদেশের একাধিক মিডিয়ায় কাজ করেছে উপস্থাপক হিসেবে। এরপর স্থায়ীভাবে আমেরিকা গেলে সেখানে উপস্থাপনার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন । এখন সেখানেই থাকছেন তিনি। 

নতুন বিয়ের খবর জানিয়ে টুটুল বলেন, নিউইয়র্কে কনসার্ট সহ নানান কাজেই আমার যাতায়াত । সেখানে আরটিভির বাংলা গায়েন থেকেই সোনিয়ার সাথে পরিচয়। দুজনই যেহেতু আমরা সিঙ্গেল এবং ম্যাচিউরড তাই বিয়ের সিদ্ধান্ত নিই । এবং গত ৪ জুলাই বিয়ে করি। 

টুটুল ও তানিয়া দম্পত্তির ঘরে রয়েছে অনয় শ্রেয়াস ও আরশ নামে তিন ছেলে। তবে এক সাক্ষাৎকারে তানিয়া জানিয়েছিলেন তাদের ঘরে দত্তক নেওয়া দুই কন্যাসন্তানও  রয়েছে। নাম আয়াত ও সামিয়া।

এস আই টুটুল ও তানিয়া আহমেদ মিলে উত্তরায় একটি স্কুল দিয়েছিলেন। নাম ‘অল সেইন্টস’। ডে কেয়ার স্কুল।  যেখানে মিউজিক ও আর্টও শেখানো হতো।। টুটুল এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আর তানিয়া ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক।

আরও পড়ুন

×