সুপার নয় স্যুপেরহিরো শুভ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৫:১১
ঢাকার ছবির অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ছবিতে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করছেন আরিফিন শুভ। স্যুপের একটি বিজ্ঞাপনে এবার সুপারহিরো হয়ে আসছেন তিনি। মঙ্গলবার বিএফডিসিতে সুপারহিরোর সাজে শুটিং করছেন এই অভিনেতা।
স্যুপের এই বিজ্ঞাপনে প্রথমবারের মতো সুপারহিরো বেশে তাকে দেখা যাবে। লাফিং এলিফ্যান্ট প্রোডাকশনের ব্যানারে নর স্যুপের বিজ্ঞাপনটি নির্মাণ করছে অ্যাডকম।
শুভ বলেন, বিজ্ঞাপনের থিমটি আমার বেশ পছন্দ হয়েছে। মজার একটি গল্প। যেখানে আমি সুপারহিরো। 'ক্ষিধের জ্বালা স্যুপে মিটাও' এ স্লোগান নিয়ে আমি সুপারহিরো হয়ে সবার ক্ষুধা মেটাব। শুভ সর্বশেষ দেড় মাস আগে ওয়ালটনের একটি বিজ্ঞাপনে কাজ করেছেন। এতে সহশিল্পী ছিলেন মাসুমা রহমান নাবিলা।
এদিকে শুভ যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আগামীকাল। সেখোনে সাপলুডুর প্রিমিয়ারে অংশ নেবেন। ফিরবেন ৫ নভেম্বর। তার অভিনীত 'মিশন এপট্রিম' ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এখানে তাকে দেখা যাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশীর বিপরীতে।
- বিষয় :
- আরিফিন শুভ
- বিজ্ঞাপন
- বিনোদন
