ছেলেকে নিয়ে বেকায়দায় কারিনা
মায়ের সঙ্গে তৈমুর- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৬:০০ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ | ০৬:৩১
বলিউডের তারকা দম্পতি কারিনা কাপুর খান আর সাইফ আলী খানের একমাত্র সন্তান তৈমুর আলী খান। সে জন্ম থেকেই তারকা। বলা যায়, পতৌদি পরিবারের সবচেয়ে বড় তারকার নাম তৈমুর আলী খান।
বাবা-মার চেয়ে পাপারাৎজিদের নজর থাকে বেশি তৈমুরের ওপর। এমনকী পাপারাৎজিরাও তৈমুরের ছবি তুলতে খুব ভালোবাসে। আর তৈমুরের কাছে ওরা হল বন্ধু। তবে তৈমুরের ছবি তুলতে গেলে মায়ের উপর ভীষণ রেগে যায় সে। বাবা সাইফের ক্ষেত্রেও তাই।
সম্প্রতি করণ জোহারের শোতে এসে এসব কথা বলেন তৈমুর আলি খানের মা কারিনা কাপুর খান। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এমনটাই বলছে।
তিনি জানান, ছেলের সঙ্গে ছবি তুলতে গেলেই সে বলে ওঠে, 'আম্মু ছবি তুলবে না'।
এদিকে কিছুদিন পরেই মুক্তি পাবে কারিনা অভিনীত সিনেমা 'গুড নিউজ'। শুটিং চলছে কারিনার পরবর্তী দুই সিনেমা 'তখত' ও 'আংরেজি মিডিয়ামের'।
- বিষয় :
- তৈমুর আলি খান
- বিনোদন
