ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

ব্যাটম্যানে প্যাটিনসনের চমক

ব্যাটম্যানে প্যাটিনসনের চমক
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২০ | ০৫:৪২

'টোয়াইলাইট' খ্যাত ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন অবশেষে ব্যাটম্যান রুপে আত্মপ্রকাশ করলেন। শুক্রবার ছবির ফার্স্ট লুক প্রকাশ করলেন ছবির নির্মাতা ম্যাট রিভস। 

নির্মাতাদের প্রকাশিত টিজারেই ব্যাটম্যান রূপে পাওয়া গেল রবার্ট প্যাটিনসনকে। 

সিএনএনের খবরে বলা হয়েছে, রবার্ট প্যাটিনসনের লুকের পাশাপাশি এই টিজারে দর্শককে আকর্ষণ করে এর ব্যাকগ্রাউন্ড স্কোর। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। 

নিজের টুইটারে টিজার ভিডিওটি শেয়ার করেছিলেন ছবির পরিচালক ম্যাট রিভস।

২০২১ সালের ২৫ জুন সারা বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে ওয়ার্নার ব্রাদার্সের এই কালজয়ী সিরিজ। ছবিতে প্রধান চরিত্রে রবার্ট প্যাটিনসন ছাড়াও পেংগুইনের চরিত্রে থাকছেন কলিন ফ্যারেল, ক্যাটওম্যানের চরিত্রে জো ক্রাভিটজ, রিডলারের ভূমিকায় পল ড্যানো, কমিশনার গর্ডনের ভূমিকায় জেফরি রাইট, গিল কলসনের ভূমিকায় পিটার সার্সগার্দ।

আরও পড়ুন

×