ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সন্তান জন্ম দেওয়া একটি স্বার্থপর সিদ্ধান্ত: সোনম

সন্তান জন্ম দেওয়া একটি স্বার্থপর সিদ্ধান্ত: সোনম
×

বলিউড অভিনেত্রী সোনম কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২২ | ০৫:২৫ | আপডেট: ২১ আগস্ট ২০২২ | ০৫:২৬

শনিবার পুত্র সন্তান জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। এর কিছুক্ষণ পরেই সোনম কাপুরের মাতৃত্বকালীন ফটোশ্যুটের ছবি ফ্য়াশন ম্যাগাজিনের কভার পেজের সঙ্গে শেয়ার করা হয়। ছবিতে অন্তঃসত্ত্বা সোনমকে বোতাম খোলা টি-শার্ট পরে দেখা গিয়েছে। নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টটি করেছেন সোনম নিজেই।

ছবিতে স্বল্প মেকআপে দেখা যাচ্ছে নায়িকাকে। তার বেবি বাম্প স্পষ্ট। সন্তানের জন্মের আগে, সোনম মা হওয়ার বিষয়ে তার চিন্তাভাবনা শেয়ার করেছেন। ডেলিভারির কয়েক সপ্তাহ আগে লন্ডন থেকে দেশে আসেন অভিনেত্রী।

বাবা-মা হওয়ার সিদ্ধান্তের কথা বলতে গিয়ে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনম বলেন, ‘অগ্রাধিকার পরিবর্তন হয়। আমার মনে হয় সন্তান আমার অগ্রাধিকার। সত্যি বলতে, ও এই পৃথিবীতে নিজে থেকে আসেনি। আপনি তাঁদের এখানে আনার সিদ্ধান্ত নিয়েছেন, তাই এটি একটি খুব সেলফিশ (স্বার্থপর) সিদ্ধান্ত।’ 

এদিকে নতুন অতিথিকে পেয়ে কাপুর পরিবারে খুশির বন্যা। দাদু  হওয়ার অনুভূতি জানিয়ে অভিনেতা অনিল কাপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে  লেখেন, ‘২০শে আগস্ট আমাদের পরিবারের নতুন অতিথির আগমন হয়েছে। সকলকে জানাতে পেরে আমি নিজেও খুব উচ্ছ্বসিত। সোনম এবং আনন্দের সন্তান সুস্থ আছে। এই মুহূর্তে আমাদের আনন্দের কোনও সীমা নেই।’ 

এদিন সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা শেয়ার করেন সোনম ও আনন্দ। সেখানে লিখেছেন, ‘২০.৮.২০০-এ আমরা আমাদের শিশুপুত্রকে পেলাম। সমস্ত ডাক্তার, নার্স, বন্ধু আর পরিবারকে অনেক ধন্যবাদ এই জার্নিতে আমাদের পাশে থাকার জন্য। জানি এটা শুরু তবে বলতে পারি আমাদের জীবনটাই এবার বদলে গেল। 

২০১৮ সালের ৮ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কাপুর এবং আনন্দ আহুজা। পঞ্জাবি রীতি মেনে মুম্বাইতে ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। ২০২২ সালের মার্চে প্রথম প্রেগন্যান্সির ঘোষণা করেন বলি নায়িকা। বেবিমুনে ইতালিতে গিয়েছিলেন সোনম-আনন্দ। পর্দায় সোনমকে শেষ দেখা গিয়েছে ‘দ্য জোয়া ফ্যাক্টর’-এ।



আরও পড়ুন

×