ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র স্টুডিও রাউন্ডের সম্প্রচার

শুরু হচ্ছে ‘ম্যাজিক বাউলিয়ানা’র স্টুডিও রাউন্ডের সম্প্রচার
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:২৫ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:২৫

দেশের সবচেয়ে বড় বাউল গানের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’ এর চতুর্থ আসরের স্টুডিও রাউন্ডের সম্প্রচার শুরু হচ্ছে। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টেলিভিশনে শীঘ্রই দেখা যাবে ম্যাজিক বাউলিয়ানা ২০২২-এর স্টুডিও রাউন্ড।

তাল-সুর-লয়, উচ্চারণ এবং গায়কী- এই পাঁচটি বিষয়ে মার্কিং করে বিচারকরা সারাদেশ থেকে মোট ১৮ জন প্রতিযোগীকে বাছাই করেছেন স্টুডিও রাউন্ডের জন্য। এ রাউন্ডে বিচারক হিসেবে থাকছেন শাহানাজ বেলি, শফি মন্ডল ও আরিফ দেওয়ান।

উল্লেখ্য, ম্যাজিক বাউলিয়ানার চতুর্থ আসরে ২৬ মে পর্যন্ত রেজিস্ট্রেশন করেছিলেন দেশ-বিদেশের ৫০ হাজারেরও বেশি প্রতিযোগী। 

ম্যাজিক বাউলিয়ানার আয়োজক মাছরাঙ্গা টেলিভিশন। পৃষ্ঠপোষক স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড। ক্রিয়েটিভ এবং ইভেন্ট পার্টনার মিডিয়াকম লিমিটেড। ওয়ারড্রোব পার্টনার - দেশাল।

ম্যাজিক বাউলিয়ানা সম্পর্কে আরও জানতে ভিজিট করুন ম্যাজিক বাউলিয়ানার ওয়েবসাইট ও ফেসবুক পেজে অথবা ফোন করুন টোল ফ্রি নম্বরে ০৮০০০৮৮৮০০০।

সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×