ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকার পর্দায় দ্য রক!

ঢাকার পর্দায় দ্য রক!
×

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৯ অক্টোবর ২০২২ | ০১:২৭

মিসরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী ব্ল্যাক অ্যাডাম। প্রায় পাঁচ হাজার বছর পর পার্থিব সমাধি থেকে মুক্ত হয়ে আবারও কারাবন্দি হন তিনি। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টি-হিরো সিনেমা 'ব্ল্যাক অ্যাডাম'।

বিশ্বব্যাপী ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে হলিউডের বহুল আলোচিত সিনেমা 'ব্ল্যাক অ্যাডাম'। একই দিনে ঢাকার মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে এটি। খবরটি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির মুখপাত্র মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা চলছে এ সিনেমা নিয়ে। দর্শক চাহিদার কারণে এরই মধ্যে ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে স্টার সিনেপ্লেক্স। 'ব্ল্যাক অ্যাডাম' হলো ওয়ার্নার ব্রাদার্স ও নিউ লাইন সিনেমার চলচ্চিত্র 'শাজাম'-এর স্পিন-অফ।

চরিত্রটি প্রথম ১৯৪০-এর দশকে ডিসি কমিকসে একজন ভিলেন হিসেবে আবির্ভূত হয়েছিল। কয়েক বছর পর ২০০০ সালে এটি অ্যান্টি-হিরো হিসেবে আবির্ভূত হয়। সিনেমার প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই আলোচনার পারদ ওপরে উঠতে শুরু করেছে। এ ছবির সবচেয়ে বড় আকর্ষণ এতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে অভিনয় করেছেন 'দ্য রক'খ্যাত ডোয়াইন জনসন। এ ছাড়া দেখা যাবে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকেও।

আরও পড়ুন

×