ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

আয়োজকদের বিরুদ্ধে সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী রাহার থানায় অভিযোগ

আয়োজকদের বিরুদ্ধে সুন্দরী প্রতিযোগিতার বিজয়ী রাহার থানায় অভিযোগ
×

‘মিসেস ইউনিভার্সেস বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতার ‘মিসেস এশিয়া বাংলাদেশ ২০২২’ বিভাগে বিজয়ী রাহা (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২২ | ২২:৪৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২২ | ০১:০৮

‘মিসেস ইউনিভার্সেস বাংলাদেশ ২০২২’ প্রতিযোগিতার ‘মিসেস এশিয়া বাংলাদেশ ২০২২’ বিভাগে বিজয়ী হয়েছেন রাহা। এবার এই বিজয়ী অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে টাকা আত্মসাৎ, ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন থানায়।

গত রোববার সন্ধ্যায় সুন্দরী প্রতিযোগিতার আয়োজক প্রতিষ্ঠান অপূর্ব ডটকমের মালিক অপূর্ব আবদুল লতিফ ও তার স্ত্রী আফসানা হেলালি ওরফে জোনাকির নামে গুলশান থানায় এ জিডি করেন। জিডি নম্বর ১৯৪৪/২৭-১১-২০২২। জিডির বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপপরিদর্শক মো. ফাইজুল হক।

জিডিতে রাহা উল্লেখ করেন, মিসেস এশিয়া নির্বাচিত হওয়ার পর ২০ নভেম্বর থেকে শুরু হওয়া থাইল্যান্ডে ‘মিসেস এশিয়া ইন্টারন্যাশনাল ২০২২’ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল তার। সেখানে পাঠানোর কথা বলে অপূর্ব ডটকমের মালিক ও তার স্ত্রী ভিসা, বিমানভাড়া, খাওয়াদাওয়া, থাকা ও অনুষ্ঠানের জন্য পোশাক কেনা বাবদ তার কাছ থেকে ছয় লাখ টাকা ও পাসপোর্ট নিয়েছেন। কিন্তু দিন যতই ঘনিয়ে আসছিল কোনো খবর পাচ্ছিলেন না তিনি। 

আরও পড়ুন

×