ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আর্জেন্টিনার সমর্থক ছেলে, প্রাক্তন স্ত্রীকে নিয়ে কাতারে আমির

আর্জেন্টিনার সমর্থক ছেলে, প্রাক্তন স্ত্রীকে নিয়ে কাতারে আমির
×

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২২ | ০৬:০০ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০২২ | ০৪:৪৮

প্রাক্তন স্ত্রী কিরণ রাও এবং ছেলে আজাদ খানকে নিয়ে কাতারে  ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে গেছেন বলিউড সুপারস্টার আমির খান। সম্প্রতি কাতারে থাকা এ অভিনেতার  একাধিক ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

 ওই ভিডিওতে দেখা যায়, কিরণ ও আজাদের সঙ্গে সেলফি তুলছেন তিনি কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে। বেইজ রঙের টি-শার্ট আর কালো কোয়ার্টার প্যান্টে দেখা মেলে তার। আজাদকে দেখা গেল আর্জেন্টিনার পতাকা গায়ে জড়িয়ে ছবির জন্য পোজ দিতে। কিরণ ছিলেন কালো পোশাকে। 


আমিরকে শেষ দেখা গেছে 'লাল সিং চাড্ডা' ছবিতে, যা হলিউড সিনেমা 'ফরেস্ট গাম্প'-এর রিমেক। আমিরের সঙ্গে এই ছবিতে স্ক্রিন শেয়ার করেন কারিনা কাপুর খান। তবে বক্স অফিসে খুব ভালো করতে পরেনি ছবিটি। আর এ ঘটনার পরই আমির জানান, একটা ছোট্ট ব্রেক নিতে চান অভিনয় থেকে।

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট বলেন, 'আমি যখন অভিনেতা হিসেবে কোনও ছবিতে কাজ করি তখন জীবনের বাকি সব কিছু ভুলে যাই। আমার লাল সিং চাড্ডার পর আরও একটি ছবি করার কথা ছিল। ওটার স্ক্রিপ্ট ভীষণ সুন্দর ছিল। গল্পও খুব সুন্দর। কিন্তু আমার মনে হচ্ছে আমার কিছুদিন বিরতি নেওয়া উচিত। আমার মা, পরিবার, সন্তানদের সঙ্গে সময় কাটানো উচিত।' 

আরও পড়ুন

×