আমিশার ওপর রেগে গেলেন দর্শকরা
আমিশা প্যাটেল- ফাইল ছবি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০৬:১১ | আপডেট: ০২ অক্টোবর ২০১৯ | ০৬:৪৫
‘কহো না পেয়ার হ্যায়’ ছবি দিয়ে দুর্দান্ত অভিষেক হলেও পরবর্তী সময়ে বলিউডে শক্ত আসন গাড়তে পারেননি আমিশা প্যাটেল। এমনিতেই বলিউডে ডুবন্ত ক্যারিয়ার নিয়ে হতাশ এ অভিনেত্রী। এমন সময়ে যখন তার সামনে ‘বিগ বস ১৩’ সিজনে কাজের জন্য প্রস্তাব পান তখন নিজেকে একটু স্বস্তিবোধ করেন। কিন্তু এখানে এসে যে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হবে তা হয়তো কল্পনাই করতে পারেন নি আমিশা।
এই সময়ের প্রতিবেদনে বলা হয়েছে, রিয়্যালিটি শো ‘বিগ বস ১৩’ সিজনে যুক্ত হয়েছেন ৪৩ বছর বয়সী অভিনেত্রী আমিশা প্যাটেল। আর ত্রয়োদশ আসরেও সঞ্চালক হিসেবে থাকছেন সালমান খান। ২৯ সেপ্টেম্বর রাতে বিগ বসের বাড়িতে পা রেখেছেন তারকারা।
এই রিয়্যালিটি শো-তে বড় মালকিন হিসেবে যোগ দিয়েছেন আমিশা। তার কাজ হচ্ছে, বিগ বসের বাড়িতে আসা প্রতিযোগীদের নজরে রাখা, নিয়ন্ত্রণে রাখা।
কিন্তু এর মধ্যেই হঠাৎই আমিশার উপর চরম ক্ষিপ্ত হয়ে পরেছেন দর্শকরা! যার প্রমাণ পাওয়া গেলো নেট দুনিয়ায়। ইতোমধ্যে তাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। নানা রকমের মিম বানিয়ে শেয়ার করছে দর্শকরা। যদিও আমিশা এসব সমালোচনার বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাননি।
আমিশা প্যাটেল অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে গত বছর। সিনেমাটির নাম ‘ভাইয়াজি সুপারহিট’। এতে তিনি অভিনয় করেছিলেন সানি দেওলের সঙ্গে।
- বিষয় :
- আমিশা প্যাটেল
- বিনোদন
